টপ নিউজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন নুরজাহান খানম
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬, ০৬:০৯ পি.এম.

নুরজাহান খানম। ছবি: সংগৃহীত
অর্থ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব নুরজাহান খানমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালেয়র এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়ে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নুরজাহান খানমের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভিওডি বাংলা/আ







