• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৩১ মার্চ ২০২৬, ০৫:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলিতে চারজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

প্রাথমিক তদন্তে জানা যায়, দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনার সময় নাহাল ব্রিগেডের রিকনাইসান্স ইউনিটের সদস্যরা হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের মুখোমুখি হন। এ সময় উভয় পক্ষের মধ্যে কাছাকাছি দূরত্বে তীব্র গোলাগুলি শুরু হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এ সংঘর্ষে কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাও হতাহত হয়েছে।

তদন্তে আরও বলা হয়, আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে অতিরিক্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ইসরায়েলি বাহিনী ট্যাংক থেকে গোলাবর্ষণ এবং বিমান হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয় এবং ওই এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন—ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এনটিস (২১)। তারা সবাই নাহাল ব্রিগেডের রিকনাইসান্স ইউনিটের সদস্য ছিলেন। চতুর্থ নিহত সেনার নাম এখনো প্রকাশ করা হয়নি।

একই ঘটনায় একজন সেনা গুরুতর আহত হয়েছেন এবং একজন রিজার্ভ সেনা মাঝারি ধরনের আহত হয়েছেন।

সূত্র : দ্যা টাইমস অব ইসরায়েল

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবাজ নেতাদের প্রার্থনা গ্রহণ করেন না সৃষ্টিকর্তা: পোপ
যুদ্ধবাজ নেতাদের প্রার্থনা গ্রহণ করেন না সৃষ্টিকর্তা: পোপ
হরমুজে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করছে যুক্তরাজ্য
হরমুজে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করছে যুক্তরাজ্য
শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রিত্ব দিয়েছেন মোদি?
শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রিত্ব দিয়েছেন মোদি?