• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন দাম ঘোষণার আগে রাজধানীতে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন

দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা গুরুত্বপূর্ণ: ঢাবি ভিসি

ঢাবি প্রতিনিধি    ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ছবি: সংগৃহীত

দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা, কার্যকর যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ ‘আগাম সতর্কতা ও সচেতনতাই পরিহারযোগ্য মৃত্যু রোধের মূল চাবিকাঠি’ শীর্ষক র‌্যালি শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। 

এ উপলক্ষে এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।  র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

এতে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, বিভাগীয় চেয়ারম্যান ড. মো. রবিউল আউয়াল, সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 

এডিএন (এভয়েডেবল ডেথস নেটওয়ার্ক)-বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে আগাম সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগাম সতর্কতা, কার্যকর যোগাযোগ এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।’

তিনি আরো বলেন, ‘স্বাস্থ্যঝুঁকি, সময়মতো চিকিৎসা না পাওয়া, নিরাপদ আশ্রয়ের অভাব, বন্যার পানিতে ডুবে যাওয়া, সাপের কামড়, অগ্নিকাণ্ড কিংবা সঠিক তথ্যের অভাবে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক মৃত্যু ঘটে, যা প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ জরুরি।’

জনসচেতনতা বৃদ্ধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম একাডেমিক পরিসরের বাইরে নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ের উদ্যোগের সঙ্গেও সম্পৃক্ত হওয়া প্রয়োজন।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউজিসির নীতিমালা ৩ ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি
ইউজিসির নীতিমালা ৩ ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি
ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইবি শিক্ষিকার হত্যার বিচারের দাবিতে পরিবার-শিক্ষার্থীদের মানববন্ধন
ইবি শিক্ষিকার হত্যার বিচারের দাবিতে পরিবার-শিক্ষার্থীদের মানববন্ধন