টপ নিউজ
গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডল
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬, ০১:৩২ পি.এম.

সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডল-ছবি-ভিওডি বাংলা
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘হামলা ও হত্যাযজ্ঞ’ চালানোর মামলায় গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডল।
সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ঘটনা জানাজানি হয় মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন)।
ভিওডি বাংলা/আরআর







