• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন দাম ঘোষণার আগে রাজধানীতে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার তেল উদ্ধার উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ: ট্রাম্প মাইনাস টু বাস্তবায়নে জঙ্গি উত্থান, ১৬ বছর আড়ালে জেনারেল আমিন জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমআরইউর মানববন্ধন

বগুড়া-৬ ও শেরপুর-৩:

ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ১২:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনি অপরাধ প্রতিরোধে ভোটের চার দিন আগে থেকে ভোটের দুই দিন পর পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩১ মার্চ)  এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন নিশ্চিত করেছেন। 

সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি নির্বাচনি থানায় অন্তত দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। 

এছাড়া, ভোটগ্রহণের চার দিন আগে থেকে দুই দিন পর পর্যন্ত মোট ১০ জন করে ম্যাজিস্ট্রেট নির্বাচনি এলাকায় নিয়োজিত থাকবেন। এরা মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে কাজ করবেন, বিশেষত বিজিবি’র সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষা করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগের ক্ষেত্রে স্থানীয় চাহিদা, ভোটকেন্দ্রের সংখ্যা ও অবস্থান, ওয়ার্ড বিন্যাস ইত্যাদি বিবেচনা করা হবে। রিটার্নিং অফিসার জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা বাড়ানো বা কমানোতে সিদ্ধান্ত নেবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক আজ রাতে
প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক আজ রাতে
ইরান থেকে ফিরেছে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইরান থেকে ফিরেছে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী