• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থী, দ্বিতীয় দিনেও উদ্ধার হয়নি

তাহমিদ লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ১০:৫৯ এ.এম.
পদ্মা নদীর তীব্র স্রোতে নিখোঁজ স্কুলশিক্ষার্থী আরাফাতকে খুঁজছে ডুবুরি দল-ছবি-ভিওডি বাংলা

বন্ধুদের সঙ্গে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনার প্রায় একদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মিলেনি নিখোঁজ ওই শিক্ষার্থীর।

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. আরাফাত। তিনি শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার (২৯ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে মাওয়া এলাকায় পদ্মা সেতুর নিচে ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে আরাফাত। এ সময় নদীর প্রবল স্রোতের মধ্যে পড়ে যায় তারা। সঙ্গে থাকা তিন বন্ধু কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যার পর বৈরী আবহাওয়া ও অন্ধকারের কারণে অভিযান ব্যাহত হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, “নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। আজ সকাল ৯টা থেকে পুনরায় অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির নজরদারিতে তেলের ডিপো ও পাম্প
বিজিবির নজরদারিতে তেলের ডিপো ও পাম্প
হলফনামা করে আ.লীগ থেকে পদত্যাগ
হলফনামা করে আ.লীগ থেকে পদত্যাগ
গৌরীপুরে জ্বালানি তেল বিক্রি তদারকিতে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ
গৌরীপুরে জ্বালানি তেল বিক্রি তদারকিতে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ