• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কা: চালক নিহত

ফেনী প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ১০:৪৯ এ.এম.
ফেনীর লালপোল এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় মালবাহী ট্রাক-ছবি-ভিওডি বাংলা

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের মালিক গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত ব্যক্তির নাম জিল্লুর হোসেন (৪৫)। তিনি বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের লাল মিয়ার ছেলে। নিহত ট্রাকচালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে একই দিক থেকে আসা মালবাহী ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ট্রাকের মালিক জিল্লুর হোসেনকে উদ্ধার করেন। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আহত জিল্লুর হোসেনের জামাতা ইস্রাফিল হাসান জানান, তার শ্বশুর চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ঢাকার তেজগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ট্রাকটি তার শ্বশুরের মালিকানাধীন। দুর্ঘটনার সময় গাড়ির চালকের নাম জানা যায়নি। তিনি আরও বলেন, শ্বশুরের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রায়হান হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় জিল্লুর হোসেনকে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহত চালকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হলেও পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির নজরদারিতে তেলের ডিপো ও পাম্প
বিজিবির নজরদারিতে তেলের ডিপো ও পাম্প
হলফনামা করে আ.লীগ থেকে পদত্যাগ
হলফনামা করে আ.লীগ থেকে পদত্যাগ
গৌরীপুরে জ্বালানি তেল বিক্রি তদারকিতে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ
গৌরীপুরে জ্বালানি তেল বিক্রি তদারকিতে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ