• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বাবা-মায়ের কবরের পাশে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ পি.এম.
পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি-ছবি-ভিওডি বাংলা

চারদিনের সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রোববার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টায় পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত করেন। 

সেখানে রাষ্ট্রপতিকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। পরে তিনি বাবা-মায়ের কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। 

এ সময় তার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থান এলাকায় আগেই নেওয়া হয় বিশেষ প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা জোরদার করা হয়। জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিলেন। 

জিয়ারত শেষে রাষ্ট্রপতি স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি ও উপস্থিত সবার সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন। এ সময় এলাকাবাসীর মধ্যেও রাষ্ট্রপতিকে একনজর দেখার আগ্রহ লক্ষ্য করা যায়।  

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল