টপ নিউজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ০২:০৫ পি.এম.

সোনারগাঁয়ে চলন্ত চুনবোঝাই ট্রাকে আগুন-ছবি-ভিওডি বাংলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর এলাকায় একটি চুনবোঝাই ট্রাকে আগুন ধরে যায়। ট্রাকটি ঢাকামুখী লেনে চলছিল।
শনিবার (২৮ মার্চ) রাতে মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ আগুন ধরে যাওয়ায় ট্রাকে থাকা সবাই দ্রুত নিরাপদ স্থানে চলে যান। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কিছু চুন পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, পুলিশ এখনও ট্রাকে আগুন ধরার বিষয়ে কোনো অভিযোগ পাননি।
ভিওডি বাংলা/জা







