• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বিস্মিত কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ ২০২৬, ১২:১০ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা
প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্যান্য দিনের মতোই সকালেই সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এদিনের কার্যক্রমে ছিল ভিন্নতা। প্রতিদিনের মতো গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দফতরে না গিয়ে তিনি প্রথমেই চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে।

সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী হেঁটে ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পাশের গণপূর্ত মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি।

আকস্মিক এ পরিদর্শনে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই সরকারের প্রধানের এমন সরাসরি তদারকিতে বিস্ময় প্রকাশ করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দফতরে যান এবং দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিওডি বাংলা/জা   


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে করতে চায় যুক্তরাষ্ট্র
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৪