• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দৌলতদিয়ায় পদ্মা নদীতে পঞ্চম দিনের উদ্ধার অভিযান

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি    ২৯ মার্চ ২০২৬, ১২:৫৯ পি.এম.
ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন-ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন।

রোববার (২৯ মার্চ) পঞ্চম দিনে উদ্ধার অভিযান শুরু হয়েছে। 

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ঘাট এলাকায় স্পিডবোট ব্যবহার করে আশপাশের এলাকাগুলো তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে দুর্ঘটনাস্থল পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মাহিদুল ইসলাম ও অন্যান্য সদস্যরা ঘটনা তদন্তের কাজ তদারকি করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬
বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬
নড়াইলে তেল না পেয়ে সংঘর্ষ, ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত
নড়াইলে তেল না পেয়ে সংঘর্ষ, ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত
৮০০ লিটার পেট্রল নিলামে বিক্রি
৮০০ লিটার পেট্রল নিলামে বিক্রি