• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে ৮০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ মার্চ ২০২৬, ১০:২৪ এ.এম.
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের অংশগ্রহণ-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। 

শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় রাস্তায় নামেন সাধারণ মানুষ। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা ট্রাম্পের নেতৃত্ব ও বিভিন্ন নীতির প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের দাবি, আগের বছরের অক্টোবরের তুলনায় এবারের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে; অন্তত ১০ লাখ মানুষ বেশি যোগ দিয়েছেন এই আন্দোলনে।

২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পবিরোধী এই আন্দোলন গতি পায়। সমালোচকদের অভিযোগ, তিনি বিচারবিভাগ ও প্রশাসনের ওপর অতিরিক্ত প্রভাব বিস্তার করছেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। এ কারণেই ‘নো কিংস’ স্লোগানের মাধ্যমে বিক্ষোভকারীরা জানিয়ে দেন-যুক্তরাষ্ট্রে কোনো একক শাসনের স্থান নেই।

এছাড়া অভিবাসন নীতিতে কড়াকড়ি, গণহারে প্রবাসীদের আটক ও ফেরত পাঠানো, গর্ভপাত ইস্যুতে কঠোর অবস্থান এবং পরিবেশ নীতির পরিবর্তন-এসব বিষয়ও সাধারণ মানুষের ক্ষোভকে আরও উসকে দিয়েছে।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্যারাস্যুট নিয়ে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা
প্যারাস্যুট নিয়ে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা
ইরান যুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ইরান যুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
হরমুজ প্রণালীতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স
হরমুজ প্রণালীতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স