• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে দেশ এগিয়ে যাবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে দেশ এগিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। 

শনিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।  

আবদুস সালাম বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া না হলে দেশ কখনো এগিয়ে যাবে না। এদেশ এগোতে পারে না। মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এদেশের বলেও মন্তব্য করেন তিনি। 

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, আমি চাই—  মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সকল ব্যবস্থা সরকার করবে। আমি নির্বাচিত হলে ঢাকা মহানগরীর যেসকল মুক্তিযোদ্ধা রয়েছে, তাদের মধ্যে যারা অস্বচ্ছল রয়েছে, তাদেরকে স্বচ্ছল করার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশন নিবে। এর জন্য সরকারের পক্ষ থেকে কিছু করা লাগবে না। 

মুক্তিযোদ্ধা মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে বলবো— মুক্তিযোদ্ধাদেরকে পরিবহন, ফ্রী চিকিৎসা এবং ভাতাসহ সকল সুযোগ-সুবিধা দিতে হবে। 

অনুষ্ঠানে এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ আরও অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে যা জানালেন চিফ হুইপ
এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে যা জানালেন চিফ হুইপ
পদ্মার বাস দুর্ঘটনায় রানা প্লাজার নাসিমার লাশবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনায়
পদ্মার বাস দুর্ঘটনায় রানা প্লাজার নাসিমার লাশবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনায়