• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাড়া বাসায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই স্থান থেকে একটি কেটে ফেলা পুরুষাঙ্গও উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আমালাগছি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ববিতা খাতুন (৩০)। তিনি বেতকাপা ইউনিয়নের আমলাগাছী এলাকার বাসিন্দা হারুন মিয়ার স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ভাড়া বাসার একটি কক্ষের ভেতরে বিছানার ওপর থেকে ববিতা খাতুনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। একই কক্ষ থেকে একটি কেটে ফেলা পুরুষাঙ্গও পাওয়া যায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত