• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনাগাজীতে গভীর রাতে টিউবওয়েলসহ ৩ চোর আটক

ফেনী প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নে গভীর রাতে টিউবওয়েল চুরির সময় তিন চোরকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার ২ নম্বর ওয়ার্ড ভোলাকাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

‎আটককৃতরা হলো-মোহাম্মদপুর এলাকার সিরাজের ছেলে শাকিব, আব্দুল মান্নানের ছেলে শাকিল এবং কাজীমাঝি বাড়ির আব্দুল্লাহ সরদারের ছেলে আব্দুর রহিম হুরন।

এছাড়া এই চুরির ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে। তারা হলেন সাতবাড়ির নুরুল হক, চট্টগ্রামের  বাবলু এবং ভোলাকাজী বাড়ির রুবেল। বর্তমানে তারা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

‎ভোলাকাজী বাড়ির বাসিন্দা ইমাম উদ্দিন জানান, গভীর রাতে তিনজন ব্যক্তি একটি টিউবওয়েলসহ তার বাড়ির আঙিনায় বসে কথা বলছিল। সন্দেহজনক আচরণ দেখে এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তারা টিউবওয়েল চুরির কথা স্বীকার করে।

‎পরে স্থানীয়রা তাদের আটক করে সোনাগাজী মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে টিউবওয়েলসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা-জহির আদনান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক