• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কৃষি জমি সুরক্ষায় বেরিবাঁধ কেটে দিলো পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেওচিয়া ইউনিয়নের তেমুহনী মৌজাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে নয়া খাল এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমি সুরক্ষায় একটি বেড়িবাঁধ কেটে দিয়েছে পুলিশ।

অভিযানে গিয়ে যা দেখতে পেয়েছেন, সেই বর্ণনা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেন, সাঙ্গু নদীর শাখা ডলুখাল হতে নয়া খালে পানি প্রবেশের স্বাভাবিক প্রবাহ রোধ করে পূর্বে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়। যার মূল উদ্দেশ্য ছিল পার্শ্ববর্তী কৃষি জমি রক্ষা করা। তবে অসাধু চক্র উক্ত বেড়িবাঁধকে ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার কাজে ট্রাক চলাচল শুরু করে, যা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

এ প্রেক্ষিতে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ এবং কৃষি জমি সুরক্ষার স্বার্থে যৌথ অভিযানের মাধ্যমে উক্ত বেড়িবাঁধের একটি অংশ কর্তন (কেটে দেওয়া) করা হয়, যাতে পুনরায় পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয় এবং অবৈধভাবে ট্রাক চলাচল বন্ধ হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক