• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে পানিসম্পদ মন্ত্রীর শোকবার্তা ইরান যুদ্ধ: এক ঘন্টার ফোনালাপে পেজেশকিয়ানকে কী বললেন শাহবাজ? ভিডিও বার্তায় 'ভুয়া ডাক্তার তৈরির কারখানা' দেখালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি প্যারাস্যুট নিয়ে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে দেশ এগিয়ে যাবে না: ডিএসসিসি প্রশাসক ভাড়া বাসায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার কৃষি জমি সুরক্ষায় বেরিবাঁধ কেটে দিলো পুলিশ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক ইরান যুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ট্রেন থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচলেন পুলিশ সদস্য!

পাবনা প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার চাটমোহরে ট্রেন থেকে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সোহেল রানা (৪০) নামে রেলওয়ে পুলিশের এক সদস্য।
 
শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
আহত পুলিশ সদস্য সোহেল দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে। 
 
জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং জনিত কারণে মূলাডুলি স্টেশনে দাঁড়ায়। প্রচুর ভিড় থাকায় ওই ট্রেনে কর্মরত সোহেল রানাসহ আরেক পুলিশ সদস্য এবং একজন টিটি স্টেশনে নেমে পায়চারি করছিলেন। হঠাৎই সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে অন্য দুইজন কোনোমতে উঠতে পারলেও পুলিশ সদস্য সোহেল রানা ট্রেনে উঠতে পারেননি। পরে তিনি ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিমি আসার পর চাটমোহর স্টেশনে ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের পাশে পড়ে যান ওই পুলিশ সদস্য। অল্পের জন্য তিনি ট্রেনের চাকার নিচে পড়েননি।
 
এতে তিনি মাথা, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ সদস্যরা এসে আহত পুলিশ সদস্য সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য অনত্র নিয়ে যান। 
 
এদিকে চাটমোহর স্টেশনে দাঁড়িয়ে থাকা মুসাব্বির হক রাসেল নামের এক যুবক ট্রেন যাওয়ার ভিডিও করার সময় ট্রেন থেকে পুলিশ সদস্যের পড়ে যাওয়ার দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ে। তিনি ভিডিওটি ফেসবুকে পোস্ট দিতেই মূহূর্তেই ভাইরাল হয়ে যায়।
 
চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম য বলেন, দীর্ঘসময় ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে আসার পর আর ব্যালান্স রাখতে পারেননি সোহের রানা নামের ওই পুলিশ সদস্য। চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় পড়ে যান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 
 
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ওই পুলিশ ট্রেনেই কর্মরত ছিলেন। ট্রেন থেকে পড়ে আহত হলে হাসপাতালে আনা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে নিয়ে গেছে। 
 
ভিওডি বাংলা-এম এস রহমান/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
কুমারখালীতে পরকিয়ার জেরে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুমারখালীতে পরকিয়ার জেরে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ