• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে পানিসম্পদ মন্ত্রীর শোকবার্তা ইরান যুদ্ধ: এক ঘন্টার ফোনালাপে পেজেশকিয়ানকে কী বললেন শাহবাজ? ভিডিও বার্তায় 'ভুয়া ডাক্তার তৈরির কারখানা' দেখালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি প্যারাস্যুট নিয়ে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে দেশ এগিয়ে যাবে না: ডিএসসিসি প্রশাসক ভাড়া বাসায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার কৃষি জমি সুরক্ষায় বেরিবাঁধ কেটে দিলো পুলিশ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক ইরান যুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

পাবনায় চারদিনের সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনা প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ০৪:১৬ পি.এম.
পাবনায় পৌঁছার পর রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়-ছবি-ভিওডি বাংলা

বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে চারদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণের পর তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

স্টেডিয়ামে আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে যান। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা সফর। তার আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সূচি অনুযায়ী, ২৯ মার্চ রোববার সকাল ১১টা ১০ মিনিটে তিনি পাবনা সদর উপজেলার আরিফপুর গোরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।

৩০ মার্চ সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শনের কথা রয়েছে রাষ্ট্রপতির। একইদিন সন্ধ্যায় তিনি পাবনা শহরের নিজ বাসভবনে যাবেন এবং রাতে আবার সার্কিট হাউজে ফিরে অবস্থান করবেন।

৩১ মার্চ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি।

ভিওডি বাংলা-এম এস রহমান/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
কুমারখালীতে পরকিয়ার জেরে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুমারখালীতে পরকিয়ার জেরে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ