• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নসরুল হামিদের ছেলের কোটি টাকার ফ্ল্যাটসহ ব্যাংক হিসাব জব্দের আদেশ


প্রকাশ:  ২৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) ছেলে জারিফ হামিদের (৩৩) নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক এবং তার ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। একইসঙ্গে বিপুর ছেলে জারিফের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের তথ্য বলছে, নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে বনানীতে একটি ফ্ল্যাট রয়েছে। এ ফ্ল্যাটের প্রদর্শিত অর্থমূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে ১৭টি হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে ১০ কোটি ৬৫ লাখ টাকা জমা রয়েছে। এ ছাড়া ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রও রয়েছে তার নামে।

গত ১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন কালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

গত বছরের ২৬ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন এবং ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করে সংস্থাটি। স্ত্রীর ও ছেলের এসব মামলায় আসামি করা হয়েছে নসরুল হামিদকেও।

এর আগে গত বছরের ১৯ আগস্ট দ্য বাংলাদেশি ভয়েস (thebangladeshivoice) নামের একটি ইন্সটাগ্রাম পেজ থেকে জারিফ হামিদের দুর্নীতির তথ্য-প্রমাণের আহ্বান করা হয়। অবশ্য সেটি আদৌও কোনো গণমাধ্যম কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা