• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সড়ক নিরাপত্তায় মন্ত্রী রবিউলের সভাপতিত্বে ২৯ মার্চ উচ্চপর্যায়ের সভা স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান, এটা দালিলিকভাবে প্রমাণিত আইএলওর সভা: জেনেভা গেছেন আরিফুল হক ও মাহাদি আমিন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার জন্য প্রস্তুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত মধ্যপ্রাচ্যে নজরদারির জন্য যুক্তরাষ্ট্র নামাল মানববিহীন ড্রোন নৌযান মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সৌদি যুবরাজকে সহযোগিতার প্রস্তাব জেলেনস্কির জ্বালানি তেলের মজুতের খোঁজে ডিসি-এসপিরা আত্মগোপন থেকে বাড়িতে, অতঃপর গ্রেপ্তার আ.লীগ নেতা

খেলতে খেলতে যেভাবে মৃত্যুর কোলে দেড় বছরের এক শিশু

চট্টগ্রাম প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

খেলতে গিয়ে মুখে থাকা তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তালহা চট্টগ্রামের মীরসরাইয়ের স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় তালহার জানাজা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

তালহার আত্মীয় মোরশেদ ভুঁইয়া জানান, খেলার সময় হঠাৎ একটি তসবিহর দানা তালহার গলায় আটকে যায়। এতে তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে স্বজনরা তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, মূলত গলায় তসবিহর দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।  পরে আমরা মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
নেত্রকোনায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু
বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন