• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছে

বিনোদন ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ১০:৪০ এ.এম.
কণ্ঠশিল্পী মাহবুবা রহমান-ছবি-ভিওডি বাংলা

ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছর বয়সী এই একুশে পদকপ্রাপ্ত গায়িকা। 

চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ মাহবুবা রহমানের কণ্ঠে শ্রোতারা শুনেছেন ‘মনের বনে দোলা লাগে’ গানটি, যার সংগীত পরিচালনা করেছিলেন সমর দাস। পরে ফতেহ লোহানীর ‘আসিয়া’ সিনেমায় ‘আমার গলার হার খুলে নে ওগো ললিতে’ গানটি তাকে আরও খ্যাতি এনে দেয়।

মাহবুবা রহমানের অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আমার যদি থাকত পাখির ডানা, আমার না বলা কথা, সোনালী এই ধানের ক্ষেতে, তুমি দাও দেখা দরদী, আমার বন্ধু বিনোদিয়া। তিনি ঢাকা ও দেশের প্রাথমিক সিনেমাগুলোতে যেমন জাগো হুয়া সাভেরা, আসিয়া, এ দেশ তোমার আমার, নবাব সিরাজউদ্দৌলা, সাত ভাই চম্পা-তে প্লেব্যাক করেছেন।

নিভা রানী রায় নামেও পরিচিত মাহবুবা রহমান ১৯৩৫ সালের ৩ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবেই ঢাকায় চলে আসেন। সেখানে তিনি গান শিখেছিলেন সুধীরলাল চক্রবর্তী, ওস্তাদ পিসি গোমেজ, মোমতাজ আলী খানের কাছ থেকে। এছাড়াও গজল ও গীত শেখার পাশাপাশি লোকসংগীতও শিখেছিলেন।

১৯৪৮ সালে ঢাকার কামরুননেসা গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এর আগে ১৯৪৭ সালে অল ইন্ডিয়া রেডিও ঢাকা কেন্দ্র থেকে তার গান সম্প্রচারিত হয়।

মাহবুবা রহমানের ব্যক্তিগত জীবনেও তিনি দুইবার বিবাহিত। ১৯৫৮ সালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান আতাউর রহমান-এর সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে, যাদের মধ্যে কন্যা রুমানা ইসলামও একজন সংগীতশিল্পী।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় দফায় ভারতে ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন বৃষ্টির
দ্বিতীয় দফায় ভারতে ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন বৃষ্টির
৩ দিনে অর্ধকোটি ছুঁইছুঁই ‘প্রিন্স’
৩ দিনে অর্ধকোটি ছুঁইছুঁই ‘প্রিন্স’
‘রাক্ষস’ উন্মাদনায় সিনেমাপ্রেমীরা, উচ্ছ্বসিত সিয়াম
‘রাক্ষস’ উন্মাদনায় সিনেমাপ্রেমীরা, উচ্ছ্বসিত সিয়াম