• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ মার্চ ২০২৬, ১০:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের ওপর হামলা চালিয়েছে, যা বিমানের গুরুতর ক্ষতি ঘটিয়েছে। চলমান সংঘাতের ধারাবাহিকতায় দেশটি এ সামরিক পদক্ষেপ নিয়েছে। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ হামলার দায় স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তাসনিম নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৭৯তম ধাপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স ও নৌবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর স্যাটেলাইট রিসিভিং কেন্দ্র এবং বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে আল আজরাক (মুয়াফফাক সালতি) ঘাঁটি, শায়খ ঈসা, আলি আল সালেম এবং ক্যাম্প আরিফজান-এ অবস্থিত মার্কিন ঘাঁটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮০তম ধাপে উত্তরাঞ্চলীয় অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের কৌশলগত ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময় হিজবুল্লাহর হামলাও চলছিল।

৮১তম ধাপে ইরান ‘এমাদ’, ‘কিয়াম’, ‘খোররামশাহর-৪’ এবং ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৭০টিরও বেশি স্থানে আঘাত হানেছে। এর মধ্যে হাইফা, দিমোনা ও হাদেরা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৮ যুদ্ধবিমান চাবাহার উপকূলের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এরবিলে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে ইরানি নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউএসএস আব্রাহাম লিংকন যুদ্ধজাহাজকে অবস্থান পরিবর্তন করতে হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েল আর্মির প্রধান দপ্তর লক্ষ্য করে হিজবুল্লাহর ‘ক্ষেপণাস্ত্র হামলা’
ইসরায়েল আর্মির প্রধান দপ্তর লক্ষ্য করে হিজবুল্লাহর ‘ক্ষেপণাস্ত্র হামলা’
ভারতে বাস-লরি সংঘর্ষে আগুন, নিহত ১৩
ভারতে বাস-লরি সংঘর্ষে আগুন, নিহত ১৩
মার্কিন রণতরী লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মার্কিন রণতরী লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা