• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ দিনে ১.৬৭ কোটি, আয়ের দৌড়ে শীর্ষে নিশোর ‘দম’

বিনোদন ডেস্ক    ২৬ মার্চ ২০২৬, ০২:১৪ পি.এম.
মাল্টিপ্লেক্সে হাউজফুল শো-দর্শক চাহিদায় এগিয়ে ‘দম’-ছবি: সংগৃহীত

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আয়ের দৌড়ে শীর্ষ অবস্থানে রয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে দাপটের সঙ্গে চলছে সিনেমাটি।

বাংলাদেশ মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন (বিএমআর)-এর তথ্যানুযায়ী, চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হিসেবে মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস আয় অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে ‘দম’। মুক্তির প্রথম পাঁচ দিনেই সিনেমাটি মোট ১ কোটি ৬৭ লাখ টাকার আয় করেছে, যা চলতি বছরের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।

আয়ের হিসাবে দেখা যায়, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৩০ লাখ ৩৯ হাজার টাকা। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৪ লাখ ৭ হাজার টাকায়। তৃতীয় দিনে আরও বৃদ্ধি পেয়ে আয় হয় ৩৬ লাখ ৫২ হাজার টাকা। চতুর্থ দিনেও আয়ের ধারাবাহিকতা বজায় রেখে ৩৪ লাখ ২১ হাজার টাকা সংগ্রহ করে সিনেমাটি। তবে পঞ্চম দিনে কিছুটা কমে আয় দাঁড়ায় ৩২ লাখ ১৭ হাজার টাকায়। তবুও দর্শক উপস্থিতি ও শো সংখ্যার দিক থেকে সিনেমাটি শক্ত অবস্থান ধরে রেখেছে।

বিএমআর জানিয়েছে, পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ‘দম’-এর মোট ৩৩টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ১৯টি শো ছিল পুরোপুরি হাউজফুল এবং আরও ৪টি শো ছিল প্রায় পূর্ণ দর্শকে ভরা। এতে স্পষ্ট, মুক্তির পর কয়েকদিন পার হলেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি।

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। চলচ্চিত্রটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য আলোচিত সিনেমার মধ্যে রয়েছে শাকিব খানের ‘প্রিন্স’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ এবং বুবলী-তুষিদের ‘প্রেশার কুকার’। তবে আয়ের দিক থেকে এখন পর্যন্ত সবকিছুকে ছাড়িয়ে গেছে ‘দম’, যা দেশের মাল্টিপ্লেক্সভিত্তিক চলচ্চিত্র বাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দিনে অর্ধকোটি ছুঁইছুঁই ‘প্রিন্স’
৩ দিনে অর্ধকোটি ছুঁইছুঁই ‘প্রিন্স’
‘রাক্ষস’ উন্মাদনায় সিনেমাপ্রেমীরা, উচ্ছ্বসিত সিয়াম
‘রাক্ষস’ উন্মাদনায় সিনেমাপ্রেমীরা, উচ্ছ্বসিত সিয়াম
বিয়ে করেছেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির
বিয়ে করেছেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির