• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জোবাইদা রহমানের সাক্ষাৎ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার সেতু মন্ত্রীর শোক, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে স্বাধীনতা দিবসে নগরবাসীকে শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে ‘জাতীয় পতাকা’ স্বাধীনতা দিবসে শহিদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা স্মৃতিসৌধে জনতার ঢল, শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু ডুবে যাওয়া বাস থেকে ৯ শিশুসহ ২৩ মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় দুর্ঘটনা:

নিহত বেড়ে ১৮ এখনো নিখোঁজ ৩০

রাজবাড়ী প্রতিনিধি    ২৬ মার্চ ২০২৬, ১১:২৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পন্টুনে ওঠার সময় ৫৬ যাত্রী নিয়ে একটি বাস পদ্মায় তলিয়ে যায়। এ ঘটনায় আরও ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। 

চালক, দুই সহকারীসহ নিখোঁজ অন্তত ৩২ জন। মৃতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-রেহেনা আক্তার (৬০) ও মর্জিনা বেগম (৫৫)। 

আটজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধারকারীদের ছয় ঘণ্টার চেষ্টায় বাসটি দৃশ্যমান হয়। পরে উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে বাসটি টেনে তোলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে, সে স্থান অনেক গভীর। দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর দলও অংশ নেয়। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে উদ্ধার সাময়িক ব্যাহত হয়। 

পরিবহন-সংশ্লিষ্টরা বলছেন, ঈদের মৌসুম হওয়ায় বাসের ৫৬ আসনের সব কটি পূর্ণ ছিল। ছিলেন চালক ও তার দুই সহযোগীও। বাসটি পন্টুনে ওঠার পর তিন যাত্রী নেমে গিয়েছিলেন। তবে গোয়ালন্দ থানার ওসি মমিনুল ইসলাম বলছেন, বাসে যাত্রী ছিলেন ৪২ জন।

সূত্রে জানায়, দুপুর ২টা ১০ মিনিটে কুমারখালী থেকে বাসটি ছেড়ে আসে। যাত্রীদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। বাস থেকে বেঁচে ফেরা এক যাত্রী জানান, তার ছেলে, স্ত্রী ও শাশুড়ি ছিলেন বাসটিতে। ফেরি ঘাটে ভেড়ানোর সময় হালকা ঝাঁকি লাগে। তিনি মনে করেছিলেন স্টার্ট দিয়েছে। গাড়িটা আগাবে। কিন্তু গাড়ি আস্তে আস্তে নদীতে তলিয়ে যায়। তিনি গাড়ি থেকে কীভাবে বের হয়েছেন, তা একমাত্র আল্লাহ জানেন। 

আরেকজন যাত্রী জানান, তিনি ফেরি দেখার জন্য বাস থেকে নেমেছিলেন। ওই সময় বাসটি নদীতে তলিয়ে যায়। কাঁদতে কাঁদতে বলেন, বাসটিতে তার শিশুকন্যা ছিল।
এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে বাসটি জোরে টান দেয় ফেরিতে ওঠার জন্য। ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। ড্রাইভার অনেক চেষ্টা করেছিলেন বাঁচানোর জন্য। কিন্তু বাসটি উল্টে নদীতে পড়ে যায়। 

সৌহার্দ্য পরিবহনের রাজবাড়ীর কাউন্টার ম্যানেজার সিরাজ আহমেদ জানান, বাসটি কুমারখালী থেকে ছেড়ে আসে। পাংশা, গান্ধীমারা, সোনাপুর মোড়সহ বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী উঠেছেন। রাজবাড়ী থেকে ১৪ জন যাত্রী উঠেছেন। তখন বাসে যাত্রী, চালক, হেলপারসহ ৪৩ জন ছিলেন। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর বাসের চালক, হেলপারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন। ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, তিনি যতটুকু জেনেছেন বাসের তিন যাত্রী বাইরে ছিলেন। গাড়িটি যখন ফেরিতে ওঠে, তখন অনেক বেশি গতি ছিল। এ কারণে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটি নদীতে পড়ার পর সাতজনের মতো যাত্রী উঠতে পেরেছেন। ৩০ থেকে ৩৫ জনের মতো যাত্রী এখনও নিখোঁজ বলে ধারণা তার।

ডুবুরি দল উদ্ধারকাজে ইতোমধ্যে নদীতে নেমেছে। ঢাকা থেকে আরও ডুবুরি দল আসছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি যেখানে পড়েছে, সেখানে অন্তত ৪৫ ফুট গভীর। দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, ‘চোখের সামনে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। কয়েকজন যাত্রী ওপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছেন।’

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত ৭
টাঙ্গাইল গোরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত ৭
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন
পটুয়াখালীতে লঞ্চ-ট্রলার দুর্ঘটনায় নিহত দুজনই রাঙ্গাবালীর বাসিন্দা
পটুয়াখালীতে লঞ্চ-ট্রলার দুর্ঘটনায় নিহত দুজনই রাঙ্গাবালীর বাসিন্দা