• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জবাবদিহিতার নতুন উদাহরণ দেখালেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ০৪:৩১ পি.এম.
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে দুস্থ ও অসহায় মানুষকে সহায়তার জন্য সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা কোথায় খরচ হয়েছে সেই খাতসহ সুবিধাভোগীদের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেশের সংসদীয় রাজনীতিতে নতুন উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আর এর মধ্য দিয়ে অন্য আইনপ্রণেতারাও স্বচ্ছতা ও জবাবদিহিতাকে রাজনীতি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে সুশাসনের নতুন যাত্রা শুরু হতে পারে নতুন বাংলাদেশের এই নতুন সংসদ থেকেই। 

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ফেসবুকে তিনি এই হিসাব বিবরণী ও সুবিধাভোগীদের তালিকা পোস্ট করেন।  

হাসনাত আবদুল্লাহর তথ্য অনুযায়ী, দেবিদ্বারের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকা ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডের ১০০০ জন সুবিধাবঞ্চিত মানুষকে ১০০০ টাকা করে প্রদান করা হয়েছে।  

এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরও ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

‘এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।’

‘প্রয়োজনের তুলনায় বরাদ্দ সীমিত হওয়ায় সব দুস্থ মানুষকে এই তালিকার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দে ১০০০ জন এবং ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জনসহ মোট ১৫০০ জন এই সহায়তার আওতায় এসেছেন’, পোস্টে উল্লেখ করেন সংসদ সদস্য।  

নিরাপত্তার স্বার্থে প্রকাশিত তালিকায় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল নম্বর আংশিক ঢেকে দেওয়ার ব্যাখ্যা দেন পোস্টে। বলেন, প্রশাসনিক যেকোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য সব তথ্য উন্মুক্ত রাখা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে পোস্টে জানান।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিকে ধন্যবাদ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপিকে ধন্যবাদ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
বিদায় বেইলি রোড, আবেগঘন বার্তা শফিকুল আলমের
বিদায় বেইলি রোড, আবেগঘন বার্তা শফিকুল আলমের
ঢাকা-৬ আসনে ভোটার স্থানান্তরের অভিযোগ ইশরাকের
ঢাকা-৬ আসনে ভোটার স্থানান্তরের অভিযোগ ইশরাকের