• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে কাটল জট, ফিরছে নবীন ফ্যাশন

নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নানা বিতর্ক, সিন্ডিকেটের চাপ আর ব্যবসায়িক অনিশ্চয়তা কাটিয়ে আবারও দেশের ফ্যাশন বাজারে শক্তিশালী অবস্থানে ফিরছে জনপ্রিয় ব্র্যান্ড ‘নবীন ফ্যাশন’।

বুধবার (২৫ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং বিশিষ্ট ব্যক্তিত্ব হেলাল সাহেবের বিশেষ মধ্যস্থতা ও সহযোগিতায় সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। 

রাজধানীর মগবাজার শাখায় ঘটে যাওয়া সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তারা জানিয়েছে, ওই একটি শাখা বাদে দেশের বাকি সব আউটলেট এখন থেকে নিয়মিত খোলা থাকবে। ঈদ পরবর্তী কেনাকাটাকে উৎসবমুখর করতে দেশজুড়ে তাদের শাখাগুলোতে টানা ১৫ দিনব্যাপী বিশেষ ঈদ উৎসব ও আকর্ষণীয় অফার চালু করা হয়েছে।

যদিও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তবে তিনি শিগগিরই অনলাইনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা জানাবেন।

উল্লেখ্য, এর আগে সিন্ডিকেটের চাপে নির্দিষ্ট দামের নিচে পণ্য বিক্রিতে বাধা ও নানা হয়রানির অভিযোগ তুলে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন নবীন। তবে হাসনাত আব্দুল্লাহসহ বিশিষ্টজনদের হস্তক্ষেপে সেই সংকট কাটিয়ে নতুন করে আস্থা ফেরানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে নবীন ফ্যাশন।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত
জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি ফরিদা খানম
ছবি: সংগৃহীত
দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান