• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ১০:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও কমলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা। প্রতি ভরি সোনার ওজন ধরা হয়েছে ১১.৬৬৪ গ্রাম।

এর আগে গত ১৯ মার্চ বিকেলে সর্বশেষ সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৬ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ২০ বার কমানো হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পায়।

ভিওডি বাংলা/জা  

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটির পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় পতন
ছুটির পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় পতন
পুলিশ চেয়েছেন পেট্রোল পাম্প মালিকরা
পুলিশ চেয়েছেন পেট্রোল পাম্প মালিকরা
হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম
হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম