সোনিয়া গান্ধী অসুস্থ, দিল্লির হাসপাতালে ভর্তি

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শারীরিক অসুস্থতার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে-এ ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল ও দলীয় সূত্র জানিয়েছে, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি অস্বস্তি অনুভব করছিলেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং উদ্বেগের বড় কোনো কারণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সন্তান ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা সেখানে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
উল্লেখ্য, সোনিয়া গান্ধী এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ভিওডি বাংলা/জা







