• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৮:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজ জেলা পাবনায় চার দিনের সরকারি সফরে যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরকালে পারিবারিক ও সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি, যার মধ্যে রয়েছে বাবা-মায়ের কবর জিয়ারত এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়।

মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর এটি তার নিজ জেলায় দ্বিতীয় সফর।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুর ১টায় যাত্রা শুরু করে পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখানে থেকে সার্কিট হাউজে গেলে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। প্রথম দিন বিশ্রামের পর পরদিন রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

পরদিন সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। পরে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় তার নিজ বাসভবনে গিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চার দিনের এই সফর শেষে মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে সরকারকে আইনি নোটিশ
অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে সরকারকে আইনি নোটিশ