মুঘল দরবার হোটেলের শুভ উদ্বোধন

মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে‘ মুঘল দরবার হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট’। নতুন এই হোটেল ও রিসোর্টটি সৈয়দপুর-তারাগন্জ রংপুর মহাসড়কের চিকলী আহার হোটেল সংলগ্ন দোয়ালীপাড়া মোড়ে অবস্থিত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
হোটেল কর্তৃপক্ষ জানায়,আধুনিক সুযোগ-সুবিধা ও মনোরম পরিবেশের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই রিসোর্টটি। এখানে রয়েছে মানসম্মত ও সুস্বাদু দেশীয় খাবারের সমাহার।বিশেষ করে দেশী হাঁসের মাংস, গরুর মাংস, দেশী মুরগি, বিভিন্ন প্রজাতির মাছ, নানা ধরনের ভর্তা ও সবজি ক্রেতাদের জন্য আকর্ষণীয়ভাবে পরিবেশন করা হয়।এছাড়াও চাইনিজ ফুড আইটেমের সুব্যবস্থাও রাখা হয়েছে।
শুধু খাবার নয়, বিভিন্ন মিটিং, সেমিনার ও সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক কনফারেন্স রুম এবং পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধাও রয়েছে এখানে।
হোটেল কর্তৃপক্ষ আরও জানান, পরিবার-পরিজন বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং মানসম্মত খাবার উপভোগ করতে এটি হবে সৈয়দপুরের অন্যতম সেরা গন্তব্য।
তারা সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, “আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মুঘল দরবার হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের অনন্য সেবা ও পরিবেশ।
ভিওডি বাংলা-মো. মাইনুল হক/জা







