পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

রাজবাড়ীর পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্রাহিম এবং সহকারী শিক্ষক (অব.) আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিক-এর অবসরোত্তর দোয়া ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মাদরাসার অডিটোরিয়ামে পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসার আয়োজনে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মো. আবু জায়েদ এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মো. জুনাইদ সিদ্দিকী।
প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু হেনা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষক। অথচ সেই শিক্ষকদের প্রতি রাষ্ট্রের নজর তুলনামূলকভাবে কম। আমাদের মোট বাজেটের মাত্র ২ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা হয়, যেখানে অন্যান্য দেশে এ খাতে বরাদ্দ আরও বেশি।
বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ ২ শতাংশ থেকে বাড়িয়ে অন্তত ৫ শতাংশে উন্নীত করা উচিত। এতে শিক্ষাখাতের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে এবং সামগ্রিকভাবে এ খাতের আরও উন্নয়ন নিশ্চিত করা যাবে।
এসময় তিনি বিদায়ী অধ্যক্ষ ও শিক্ষকের জন্য সকলের দোয়া কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মাসুদ রানা।
প্রধান অতিথি অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন এবং তাদের কর্মময় জীবনের অবদান তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবু বকর সিদ্দিকি, গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক ও সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার ও হোগলাডাঙ্গী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর মো. আব্দুল বাতেন প্রমুখ।
অনুষ্ঠানে মির্জা মুসআব মোহাম্মাদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিশ্বাস, জুবাইদা তাবাসসুম ও তৌফানুনেছা- এই চারজন শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফেজ মো. আল আমিন এবং শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মাদ নূর আলম হোসেন।
উপস্থিত অন্যান্য মাদরাসার অধ্যক্ষদের মধ্যে বক্তব্য রাখেন জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. ইয়াছির আরাফাত এবং পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাঈদ আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন সদ্য বিদায়ী অধ্যক্ষ হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম এবং সহকারী শিক্ষক (অব.) হযরত মাওলানা আবু বকর সিদ্দিক।
বিদায়ী মুহূর্তে বক্তারা দুই শিক্ষকের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন মাদরাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মো. রুহুল আমিন।
এসময় উপজেলার বিভিন্ন মাদরদসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা-এস,কে পাল সমীর/জা







