• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে কৃষকদের সেচ সরঞ্জামসহ ক্যানভাস পাইপ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় গঠিত চরাঞ্চলের কৃষকের ৯টি গ্রুপে সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ মাচ) বিকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক, কৃষিবিদ মো. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনসহ কৃষি অফিসে অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

সরঞ্জাম পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের বোরো, ভুট্টা ও সবজি চাষে বড় ভূমিকা রাখবে। ফলে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং আয় বাড়বে।

বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক, কৃষিবিদ মো. জিয়াউর রহমান জানান, চরাঞ্চলের কৃষকরা দীর্ঘদিন ধরে সেচ সংকটে ভুগছিলেন। নদী ও খালের পানি থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেক জমি অনাবাদি থেকে যেত। এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে আরও কৃষকদের মাঝে এ ধরনের সহায়তা প্রদান করা হবে।

ভিওডি বাংলা-জাহাঙ্গীর আলম/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাল খননে ড্রেজারের পরিবর্তে শ্রমিক ব্যবহার করবে সরকার
খাল খননে ড্রেজারের পরিবর্তে শ্রমিক ব্যবহার করবে সরকার
নাসিরনগরে ফের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক
নাসিরনগরে ফের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার