• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি    ২৪ মার্চ ২০২৬, ০৩:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মিম আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বিয়ের এক বছরের মধ্যে মিম আক্তার (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ৫ তলা ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গজারিয়া উপজেলার বড়ইকান্দী ভাটেরচর গ্রামের মুক্তার হোসেনের মেয়ে নিহত মিম আক্তার  এবং ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার গড়াব গ্রামের কিবরিয়ার স্ত্রী। তিনি স্বামী কিবরিয়ার সঙ্গে বালুয়াকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

স্বামী কিবরিয়া জানান, ফেসবুকের মাধ্যমে মিমের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তারা বিয়ে করেন। প্রায় এক বছর আগে দুই পরিবারের অমতে বিয়ে করার পর কিছুদিন আত্মীয়-স্বজনের বাসায় থাকলেও গত ১১ মাস ধরে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন তারা।

তিনি আরও জানান, মিম একা থাকতে ভয় পেতেন। কয়েক মাস আগে মাথায় তীব্র ব্যথার কথা জানালে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন, তবে তেমন কোনো উন্নতি হয়নি।  ঘটনার আগের রাতে কর্মস্থলে যাওয়ার সময় আমি শাশুড়িকে বাসায় এসে থাকার জন্য অনুরোধ করি। পরে সকালে কর্মস্থলে থাকা অবস্থায় স্ত্রীর মৃত্যুর খবর পাই।

সোমবার রাত ৮টার দিকে কাজে যোগ দিতে যাওয়ার সময় তিনি ফোনে শাশুড়িকে বাসায় আসতে বলেন। পরদিন সকালে খবর পেয়ে এসে তিনি স্ত্রীর মরদেহ দেখতে পান।

মিমের মা আছিয়া খাতুন জানান,  সোমবার রাতে মেয়ের জামাই তাকে বাসায় আসতে বললেও বেশি রাত হয়ে যাওয়ায় আমি যেতে পারিনি।। মঙ্গলবার সকালে এসে মেয়েকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভিওডি বাংলা/জা
 
 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গিয়ে ছিলেন আত্মীয়ের বাড়ি, ফিরলেন নিথর দেহে
গিয়ে ছিলেন আত্মীয়ের বাড়ি, ফিরলেন নিথর দেহে
শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ: দুইদিন পর নদীতে মিলল মরদেহ
শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ: দুইদিন পর নদীতে মিলল মরদেহ
নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩