• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের হামলার পর নেতানিয়াহু: ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’

আন্তর্জাতিক ডেস্ক    ২২ মার্চ ২০২৬, ০৪:০০ পি.এম.
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার পর অন্তত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে, যা একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার নিকটবর্তী এলাকা। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। তিনি এই ঘটনাকে শহরটির জন্য “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা” হিসেবে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে কাজ করা উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে তিনি দেশবাসীকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “সব ফ্রন্টে আমাদের শত্রুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান