• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তেহরানের পূর্ব-পশ্চিমে ভয়াবহ বিস্ফোরণ, উত্তেজনা চরমে

আন্তর্জাতিক ডেস্ক    ২২ মার্চ ২০২৬, ১০:৩৫ এ.এম.
তেহরানের পারদিস ও দামাভান্দ এলাকায় বিস্ফোরণ-ছবি: সংগৃহীত

তেহরান-এর পূর্ব ও পশ্চিমাঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। 

রোববার (২২ মার্চ) ভোরের দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ইরানি যুদ্ধবিষয়ক ব্লগার ভাহিদ অনলাইন জানিয়েছেন, রাজধানীর পূর্বাঞ্চলের পারদিস এবং কাছাকাছি দামাভান্দ এলাকায় বিস্ফোরণ ঘটে। একই ধরনের তথ্য দিয়েছে ‘মামলেকেটে’ নামের আরেকটি ব্লগার গ্রুপ। তাদের দাবি, দামাভান্দের কাছে অন্তত তিনটি বিকট বিস্ফোরণ হয়েছে, যা কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের আগে ইসরায়েল তেহরানে নতুন করে হামলার ঘোষণা দেয়। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণগুলোর ঘটনা ঘটে, যদিও নির্দিষ্ট কোনো স্থাপনায় আঘাত হানা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি দিয়েছেন। অন্যথায় ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এর জবাবে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েল-সংশ্লিষ্ট বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়েছে ইরানিরা
যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়েছে ইরানিরা
ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ঈদের সকালেও ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ
ঈদের সকালেও ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ