• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনী প্রতিনিধি    ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ এ.এম.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-ছবি-ভিওডি বাংলা

ত্রিমুখী সংঘর্ষে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। 

রোববার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে ফেনী-রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদেরও প্রথমে একই হাসপাতালে নেওয়া হয়, তবে তাদের সবার নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঘটনাস্থলের একটি ব্রিজে সংস্কারকাজ চলছিল। ফলে ওই অংশে যান চলাচল ধীরগতিতে হচ্ছিল। ভোরের দিকে একটি অ্যাম্বুলেন্স স্পিডব্রেকার পার হওয়ার সময় ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।

এই ঘটনার পর চালক ও সংশ্লিষ্টদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে সড়কে যানজট তৈরি হয়। এর মধ্যে পেছনে মোটরসাইকেলসহ আরও কয়েকটি যানবাহন আটকে পড়ে। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস ওই জটলার মধ্যে সজোরে ধাক্কা দিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১১ জন।

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, ভোরে আহতদের ফেনী সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া একজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছাত্রদলের মধ্যাহ্নভোজ
বাকৃবি শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছাত্রদলের মধ্যাহ্নভোজ
রাজশাহীতে ঈদের নামাজ আদায় রাসিক প্রশাসকের
রাজশাহীতে ঈদের নামাজ আদায় রাসিক প্রশাসকের
এবারের ঈদ একটু ভিন্ন আনন্দের: অর্থমন্ত্রী
এবারের ঈদ একটু ভিন্ন আনন্দের: অর্থমন্ত্রী