টিকিট কালোবাজারি
রেলের দুই স্টুয়ার্ড বরখাস্ত, ফেঁসে যাচ্ছে এসএ কর্পোরেশন

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগে মিনহাজুল ও ইমরান নামে।দুই স্টুয়ার্ডকে বরখাস্ত করা হয়েছে। তারা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনে কর্মরত ছিলেন। শুক্রবার রেলপথ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, স্টুয়ার্ডদের বরখাস্ত করে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে আগামী ২৪ মার্চের মধ্যে কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ রেলওয়ে।
সম্প্রতি ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকেট কালোবাজারি একটি চক্রের দুই সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ওই ভিডিওর সত্যতা পাওয়া যায় এবং টিকেট কালোবাজারির সঙ্গে ওই দুই স্টুয়ার্ডের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। ফলে তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ভিওডি বাংলা/আরআর







