• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

নিজস্ব প্রতিবেদক    ২০ মার্চ ২০২৬, ০৭:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য নিশ্চিত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এ প্রেক্ষিতে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদের অবস্থার ওপর ভিত্তি করে মাস ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয়। ২৯ রমজান শেষে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান পূর্ণ করে পরদিন ঈদুল ফিতর পালিত হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লণ্ডনে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম
লণ্ডনে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরলেন যোগাযোগমন্ত্রী
ছবি: পিএমও
ভেজালবিরোধী অভিযানে গতি আনতে উচ্চপর্যায়ের কমিটি গঠন
ফাইল ছবি
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতিতে ইসি