• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

টিকিট নেই, বাসও নেই, তবুও যাত্রীদের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৭ এ.এম.
মহাখালী বাস টার্মিনালে বাস ও টিকিট সংকটে দীর্ঘ লাইনে অপেক্ষায় ঘরমুখো মানুষ-ছবি: সংগৃহীত

প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন হাজারো ঘরমুখো মানুষ। তবে যাত্রাপথের শুরুতেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বাস ও টিকিট সংকটে দীর্ঘ সময় অপেক্ষা করেও গন্তব্যে যাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, টার্মিনালের বিভিন্ন কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই টিকিট পাচ্ছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফেরা মানুষজন।

যাত্রীদের অভিযোগ, অল্প কিছু বাস ছেড়ে গেলেও সেগুলোতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। যেখানে সাধারণ সময়ে ভাড়া ৪৫০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ৬০০ টাকা পর্যন্ত। তবে অতিরিক্ত ভাড়া দিতে রাজি থাকলেও অনেক ক্ষেত্রে টিকিট মিলছে না বলে অভিযোগ করেন তারা।

কয়েকজন যাত্রী বলেন, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি। তবুও ঈদে বাড়ি ফেরার আশায় অপেক্ষা করছেন। এই দুর্ভোগ কবে শেষ হবে-এমন প্রশ্নও তুলেছেন তারা।

অন্যদিকে, কাউন্টারের সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বাস সংকটের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় স্বাভাবিক সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর
আদ্-দ্বীন হাসপাতালে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
আদ্-দ্বীন হাসপাতালে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
যে ভুলে ফের আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’
চিড়িয়াখানার কিউরেটরকে বদলি যে ভুলে ফের আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’