• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুমারখালীতে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১৮ মার্চ ২০২৬, ১০:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে বিএনপি কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন বিএনপি নেতা খান আতিকুর রহমান সবুজ।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজের উদ্যেগে তার নিজ বাস ভবনে ছয় শতাধিক কর্মীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

দরিদ্র কর্মীদের মুখে হাসি ফোটানো এবং সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন বলে জানান, বিএনপি নেতা খান আতিকুর রহমান সবুজ।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মিরাজুল ইসলাম মিরাজ, পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন, পৌর কৃষক দলের সদস্য সচিব মুর্তজা আহমেদ রিপন, পৌর ছাত্রদল নেতা কামরুজ্জামান সোয়াদ ও কুমারখালী পৌর জিয়া পরিষদের আহ্বায়ক রাকিবুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মোশাররফ হোসেন/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সওজের অভিযানে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ
ওষুধ কেনায় অনিয়ম, অস্বীকার করলেন সিভিল সার্জন
ওষুধ কেনায় অনিয়ম, অস্বীকার করলেন সিভিল সার্জন
ছবি: সংগৃহীত
ব্যারিস্টার রুমিন ফারহানা শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই