• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৫ পি.এম.
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

একই সঙ্গে তিনি পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৮ মার্চ) তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এই বার্তা দেয়া হয়।

শুভেচ্ছা বার্তায় আবদুস সালাম বলেন, ‘ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের সকল জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

তিনি বলেন, ঢাকা শহর সবার। এই শহরকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার দায়িত্বও সবারই। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে রাজধানী আরও বাসযোগ্য হয়ে উঠবে।

নগরবাসীর ব্যক্তিগত সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমি যদি বদলাই, তাহলে ঢাকা শহর বদলাবে।’

ঈদের আনন্দের মধ্যেও নগরীর পরিবেশ রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২