• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

গুলশানে বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৮ মার্চ ২০২৬, ০৩:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকারি ছুটির মাঝেও প্রশাসনিক তৎপরতা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবনে অবস্থান করেই জরুরি সরকারি কার্যক্রম পরিচালনা করছেন তিনি এবং বিভিন্ন খাতের খোঁজখবর নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায় প্রধানমন্ত্রী বর্তমানে গুলশান এভিনিউর বাসায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি জরুরি সরকারি কাজ করছেন এবং সার্বিক পরিস্থিতির আপডেট নিচ্ছেন।

দেশজুড়ে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কেও খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। কোথাও কাজ চলছে কিনা, তার অগ্রগতি কেমন—এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলছেন এবং তদারকি ঠিকভাবে হচ্ছে কিনা তা যাচাই করছেন।

এছাড়া, সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। ওইদিন ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন তিনি। চলমান সরকারি ছুটি ২৩ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক