• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইকের মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ মার্চ ২০২৬, ১২:৪৬ পি.এম.
হবি পাইক-ছবি: সংগৃহীত

মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে ইরাকে মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। 

মারা গেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের ৩৫ বছর বয়সী হবি পাইক। তিনি নলি মিয়া পাইকের ছেলে। হবি পাইক স্ত্রী মিতু আক্তার ও দুই কন্যা আলিশা (১৪) ও হাবিবা (৮)সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পরিবার ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, হামলায় হবি পাইকের দু’টি পা এবং বুকে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই কাদির গাজি বিষয়টি নিশ্চিত করেছেন।

হবি পাইক পরিবার-সংসার ও প্রবাস জীবনে সাফল্যের স্বপ্ন নিয়ে ১০ বছর আগে ইরাকে গিয়েছিলেন। সম্প্রতি ইরাকে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ইরানের মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলামও হবি পাইকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ দেশে আনার জন্য পরিবার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাকের আরবিলে ৩ প্রবাসী বাংলাদেশির রহস্যজনক মৃত্যু
ইরাকের আরবিলে ৩ প্রবাসী বাংলাদেশির রহস্যজনক মৃত্যু
কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু
তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু