• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ মার্চ ২০২৬, ১২:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর খবর পরিবার নিশ্চিত করেছে।

মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা এবং শহীদ সওদাগরের ছেলে।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত ৮ মার্চ ইফতারের আগে সৌদি আরবের আল খারিজ শহরে অবস্থিত আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে মিসাইল আঘাত হানে। এতে মামুন গুরুতরভাবে আহত হন এবং তাকে দ্রুত আল খারিজের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি প্রাণ হারান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই জানান, বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল, যা তার অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন করে তোলে। চিকিৎসকদের সর্বশেষ প্রচেষ্টাও ফলপ্রসূ হয়নি।

মামুনের মৃত্যুর খবরে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাকের আরবিলে ৩ প্রবাসী বাংলাদেশির রহস্যজনক মৃত্যু
ইরাকের আরবিলে ৩ প্রবাসী বাংলাদেশির রহস্যজনক মৃত্যু
কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু
তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু