• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জনগণের প্রতি দায়বদ্ধ জনপ্রিয় রাজনৈতিক সরকার প্রকল্পের অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে জনগুরুত্ব বিবেচনা করে সকল প্রকল্প বাস্তবায়ন করবে।

মঙ্গলবার, ১৭ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পটুয়াখালীর গলাচিপা উপজেলায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া মহাসড়কে রাবনাবাদ নদীর ওপর ৮৮২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাকেরগঞ্জ উপজেলার গোমা সেতু উদ্বোধন শেষে একথা বলেন।

টোলমুক্ত সেতু ব্যবহারের জন্য জনগণের দাবির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সেতুর টোল গ্রহণের নীতিমালা রয়েছে। নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। ১৯৯ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু ব্যবহার টোলমুক্ত। এর বেশি হলে অবশ্যই টোল নিতে হবে। তবে জনগণের জন্য কল্যাণকর হয়—এসব বিবেচনা করে টোল নির্ধারণে সিদ্ধান্ত নেবে সরকার।

বিকেলে পাণ্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

রাবনাবাদ সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি, পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এমপি, বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/খতিব/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতির টাকায় গড়া ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ
দুর্নীতির টাকায় গড়া ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের জামাত সকাল ৮টায়
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের জামাত সকাল ৮টায়
ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা
ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা