• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৫:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী নেতা ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায়—আমি একজন গর্বিত বাংলাদেশি।”

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে চীনের সহায়তায় বিতরণ করা ফুড প্যাক অনুষ্ঠানকে তিনি কেন্দ্র করে এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, “চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ ৫০ বছরের। ১৯৭৫ সালে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর থেকে চীন অন্যতম বৃহৎ পার্টনার এবং উন্নয়ন অংশীদার।”

তিনি আরও বলেন, “অনেকে বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে যায়, কিছুই দেয় না। কিন্তু চীন কখনো এমন করে না। তারা অবিরত বন্ধুর পরিচয় দিচ্ছে। আমরা আশা করব, অতীতের চাইতেও আগামী দিনগুলোতে চীন আরও উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে।”

জামায়াত আমির আরও উল্লেখ করেন, “এটি সম্পূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের কোনো টাকাও ব্যয় হয়নি। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শন হাইজ্যাক করা হয়েছিল। হলটার নাম পাল্টে তাদের বাপের নাম লিখে দেওয়া হয়েছিল। এটা চরম অকৃতজ্ঞতা। একটি দেশ ভালোবাসা থেকে উপহার দিয়েছে, কিন্তু তাদের নাম মিশিয়ে দেওয়া হলো।”

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ঈদুল ফিতর হলো ভালোবাসার উৎসব। কৃতজ্ঞতা প্রকাশ এবং সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আমরা আজকে কিছু উপহার নিয়ে এসেছি।”

তিনি জামায়াত আমিরের প্রশংসা করে বলেন, “বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে সমর্থন দেয়ার জন্য, বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পে এবং ভবিষ্যতে আমরা জামায়াত ও ডা. শফিকুর রহমানের সহযোগিতা আশা করি। আমরা একসাথে এগিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মুসলিম ভাই-বোনরাও উন্নত জীবন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অংশীদার হবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর
সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর