• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দৈনিক যায়যায়দিন পত্রিকাসহ বিভিন্ন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেওয়া দরিদ্র মা রনজিনা বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। দরিদ্র ওই পরিবারটিকে ঈদ উপহার দিয়েছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র চওড়াহাট মাজারের পাড় গ্রামের দিনমজুর মিনহাজুল ইসলামের বাড়িতে গিয়ে তিনি এই সহায়তা প্রদান করেন। এ সময় তিন নবজাতক ও তাদের মায়ের খোঁজখবর নেন ইউএনও।

উপহার হিসেবে পরিবারটির হাতে ১০টি বায়োমিল-১, আধা মন চাল এবং তিন নবজাতকের জন্য ঈদের জামা-কাপড় তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু, ইউপি সদস্য মো. মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ ও ১২ মার্চ “রাজারহাটে দিনমজুরের ঘরে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, দুধের অভাব ও দারিদ্র্যে খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ”শীর্ষক একটি সংবাদ দৈনিক যায়যায়দিন পত্রিকাসহ নিউজ পোর্টালে প্রকাশিত হয়। সংবাদটি ইউএনও মো. আল ইমরানের নজরে এলে তিনি দ্রুত ওই পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

জানা গেছে, উপজেলার দরিদ্র দিনমজুর মিনহাজুল ইসলামের স্ত্রী রনজিনা বেগম (২৭) গত বছরের ২৬ ডিসেম্বর প্রথমে বাড়িতেই একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুড়িগ্রাম খাঁন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরও দুটি কন্যা সন্তানের জন্ম হয়।

নবজাতকদের মা রনজিনা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয়েছে। তাদের বড় কন্যার বয়স বর্তমানে ৮ বছর। স্বামী মিনহাজুল ইসলাম দিনমজুরের কাজ করে সংসার চালান। শশুর দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় পরিবারের দায়িত্বও তাদের ওপরই।

তিনি আরও বলেন, “এখন আমাদের পরিবারে চারটি কন্যা সন্তানসহ মোট ছয়জন সদস্য। স্বামীর সামান্য আয়ে এত বড় সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। নবজাতক তিনটি শিশুর খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। সরকারি বা মানবিক সহায়তা পেলে বাচ্চাগুলোর কষ্ট কিছুটা কমতো।”

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, “এ ধরনের অসহায় মা ও নবজাতক শিশুদের পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকার চেষ্টা করবে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।”

ভিওডি বাংলা-প্রহলাদ মন্ডল সৈকত/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
বাঘায় নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, গ্রেপ্তার ৩
বাঘায় নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, গ্রেপ্তার ৩