• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান

গাইবান্ধা প্রতিনিধি    ১৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদের সাথে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই সরকারের এই উচ্চপর্যায়ের সিদ্ধান্ত বলে জানা গেছে। জেলা পরিষদের নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ায় অথবা বিশেষ প্রশাসনিক প্রয়োজনে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধার রাজনীতিতে একজন জনপ্রিয় ও স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

পেশায় একজন স্বনামধন্য চিকিৎসক হিসেবে তিনি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের সঞ্চার হয়।

সোমবার (১৬ মার্চ) সকালে জেলা পরিষদ চত্বরে নেতাকর্মী শুভেচ্ছা জানাতে জড়ো হতে থাকেন।
 
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, ডা. সাদিকের মতো একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতা জেলা পরিষদের দায়িত্ব পাওয়ায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং জনসেবা আরও নিশ্চিত হবে।

নিয়োগের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডা. মইনুল হাসান সাদিক বলেন, `সরকার আমাকে যে বিশ্বাস ও দায়িত্ব দিয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করার চেষ্টা করব। জেলা পরিষদকে একটি সেবাধর্মী ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য।’

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
বাঘায় নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, গ্রেপ্তার ৩
বাঘায় নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, গ্রেপ্তার ৩