• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক ইরানে লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

বাঘায় নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, গ্রেপ্তার ৩

রাজশাহী ব্যুরো    ১৭ মার্চ ২০২৬, ০৪:০৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খোলার পর প্রবাসীসহ অসংখ্য পুরুষের সাথে নারী কন্ঠে কথা বলে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) গভীর রাতে উপজেলার খায়ের হাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হ্যাকিং এর সাথে সম্পৃক্ত বলেও নিশ্চিত করেছেন পুলিশ।

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী (২০), আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম (২২) রোববার রাত ১ টার সময় রাঙ্গার বাড়িতে বসে মাদক সেবন করেন।

এরপর তারা ফেসবুকে একটি এ্যাপস খুলে নারী কন্ঠে কথা বলে প্রবাসী যুবকসহ বিভিন্ন পুরুষের সাথে প্রতারণা পূর্বক টাকা হাতিয়ে নিচ্ছিল।

এ ছাড়াও তারা হ্যাকিং এর সাথে সম্পৃক্ত। এমন তথ্যের ভিত্তিতে তাদের কাছ থেকে হ্যাকিং কাজে ব্যবহৃত ছয়টি দামি মোবাইল এবং ৫ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট পেয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তিন প্রতারক (হ্যাকারকে) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদেরকে থানায় নিয়ে এলে প্রত্যেকেই নিজেদের অপরাধ স্বীকার করে। এ মর্মে তাদের নামে প্রতারণাসহ হ্যাকিং মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিন যুবকের বিষয়ে স্থানীয় লোকজন জানান, তারা দীর্ঘদিন ধরে মানুষের সাথে নানাভাবে প্রতারণার মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন।  তাদের গ্রেপ্তার করায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।

ভিওডি বাংলা-মো. রমজান আলী/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
২ সন্তানকে রেখে না ফেরার দেশে হাবিবা
২ সন্তানকে রেখে না ফেরার দেশে হাবিবা