• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক ইরানে লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান গাবতলী-কল্যাণপুরে বাড়তি ভাড়া ও যানজটের চাপ লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩

ঈদে ফাঁকা ঢাকায় নাগরিকদের সতর্ক থাকলে বললেন ডিএমপি প্রধান

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০২:১৫ পি.এম.
ডিএমপি কমিশনার মো. সরওয়ার-ছবি-ভিওডি বাংলা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।   

তিনি বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা সীমিত হলেও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করছে। তাই এই ক্ষেত্রে জনসচেতনতা এবং জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিএমপি কমিশনার বিশেষ করে স্থানীয়দের জানিয়েছেন, যে কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক চলাফেরা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, কিংবা অস্বাভাবিক জমায়েত লক্ষ্য করলে সজাগ থাকা দরকার। এমন পরিস্থিতিতে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের পরিচয় ও উদ্দেশ্য জানার চেষ্টা করতে পারেন।

তিনি আরও বলেন, যদি কাউকে সন্দেহজনক মনে হয়, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করা বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করা গুরুত্বপূর্ণ।

এছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২
জাতীয় ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে: ডিএসসিসি প্রশাসক